চট্টগ্রাম নগরীর কাজীর দেইড়িস্থ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে জিমনেসিয়ামে কুংফু কারাতে প্রশিক্ষণ চলছে । বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রশিক্ষণের সময়সূচি। কারাতে প্রশিক্ষণ চলছে বাতিবিহীন অন্ধকারে। বিদ্যু চলে যাওয়ার পর আশেপাশে জেনারেটরের সংযোগ থাকলেও কারাত প্রশিক্ষন স্থলে নাই জেনারেটরের বাতি, অন্ধকারের চলছে কারাতে প্রশিক্ষণ । এই নিয়ে একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, কোমলমতি শিশুর পাশাপাশি বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা অন্ধকারের মধ্যে কারাতে প্রশিক্ষণ নিচ্ছে। যে কোন সময় আঘাত প্রাপ্ত হয়ে আহত হতে পারে কিন্তু জেলা ক্রীড়া সংস্থার এই নিয়ে কোন মাথা ব্যাথা নাই।দ্রুত জেনারেটরের সংযোগের মাধ্যমে বাতি দেওয়ার দাবী জানান।