জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২৩ এ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন তাহমিনা ইয়াছমিন। গত ১৪ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মোতাবেক এ তথ্য জানা যায়। তিনি চন্দনাইশ উপজেলার বার বার শ্রেষ্ঠ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, শাহ্ সুফি সৈয়দ দায়েম উল্লাহ (রহঃ) এর প্রতিষ্ঠিত, ঢাকাস্থ আজিমপুর ছোট দায়েরা শরীফের ‘‘দায়েমিয়া ফাউন্ডেশন’’ কতৃক পরিচালিত সাতবাড়ীয়া শাহ্ আমানত (রঃ) দাখিল মাদ্রাসার সামাজিক বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক।
তিনি জামিরজুরী গ্রামের জনাব মোহাম্মদ ইলিয়াছ সওদাগরের বড় মেয়ে। ২০০১সালে দোহাজারী জামিরজুরী বালিকা উচ্চ বিদ্যালয় হইতে এস.এস.সি, ২০০৩ সালে ও ২০০৭ সালে পটিয়া সরকারি কলেজ হইতে এইচএসসি ও বিবিএস পরীক্ষায় পাস করেন। ২০০৯ সালে সরকারি কমার্স কলেজ হইতে এমবিএস ( ব্যবস্থাপনা), বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (টিটিসি) হইতে কম্পিউটার কোর্সে অধ্যয়ন করেন। ২০১০ সালে ৬ষ্ঠ তম NTRCA (সামাজিক বিজ্ঞান) নিবন্ধন, ২০১৪ সালে ১০ম তম NTRCA (ICT) নিবন্ধন পাস করেন। সর্বপ্রথম (২০০৯ -২০১১) সালে দোহাজারী জামিরজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে সাতবাড়ীয়া শাহ্ আমানত (রঃ) দাখিল মাদ্রাসায় সামাজিক বিজ্ঞান পদে এমপিও শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০২০ সালে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় হইতে বি.এড ডিগ্রি অর্জন করেন। ২০২৩ সালে তিনিউচ্চতর স্কেল পেয়েছে।