সিতাকুন্ড বিএম কন্টেইনার ডিপুতে অগ্নিকান্ডে আহতদের  শ্রমিকদের মালিক কৃর্তক ঘোষিত ক্ষতিপূরণ ও  কর্মসংস্থানের দাবীতে বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যেগে  গতকাল শনিবার বিকালে নগরীর কাজীর দেউড়িতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন তুহিন ও  মোঃ ফেরদৌস জামান মুকুলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি নগর সভাপতি মোঃ আনোয়ার হোসেন, প্রধান বক্তা সহ-সভাপতি মোঃ ইয়াসিন মিয়াজী, আরও উপস্থিত ছিলেন মোঃ নুরুল আমিন মামুন, মোঃ খলিলুর রহমান, মোঃ হাসান, আব্দুল করিম তালুকদার, মোঃ শাহ নেওয়াজ, মোঃ আবু, মোঃ মনির, মোঃ আবু (২) মোঃ শহিদ, মোঃ জহিরুল ইসলাম বাবলু, রুপা আক্তার। সিতাকুন্ড বিএম কন্টেইনার ডিপুতে আহত ড্রাইভার মো: আজিম উদ্দীন,মো: নুরুল আবসার,মো: তারেক , ড্রাইভার সহকারী মো: আনোয়ার,সিফিএস মো: ওলিউল ইসলাম, লোড অনলোড শ্রমিক মো: জাহাঙ্গির,মো: মহিউদ্দীন,মো: কবির,বাবুচি নয়ন বড়ুয়া,ওয়াকসপ মিস্ত্রি নুরুল ইসলাম সিয়াম,রিসিভার মো: আমিরুল ইসলাম ,হান্ডি ওয়ালা মো: নুর হোসেন,মামুন ও বিধান দাস।


 এই সময় বক্তারা মালিক কৃর্তক ঘোষিত ক্ষতিপূরণ পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন,আহত শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করলে কতৃপক্ষ কোন খবর নেন না। আহত শ্রমিকদের ক্ষতিপূরণ পরিশোধ করে কর্মসংস্থানের দাবী জানান।