গত ১৪ই মে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় চলমান রিকশার উপর বিদ্যুৎ এর তার পড়ে মো: জাহেদ আলী (৩৫) পিতা মো: মাহাতাব আলী, ইউনিয়ন:পলাশী, উপজেলা: আদিতমারী, জেলা: লালমনিরহাট নামে একজন মারা যান। তৎপ্রেক্ষিতে জেলা প্রশাসক, চট্টগ্রাম এর তৎপরতায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ বিভাগ থেকে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান করা হবে বলে জানান। সে মোতাবেক গতকাল ৫ই জুন উক্ত নিহত ব্যক্তির পরিবারকে সোনালী ব্যাংক, কোর্ট হিল শাখা, চট্টগ্রাম-এ একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদানকৃত ৫ লক্ষ টাকা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে নিহত ব্যক্তির পিতা: মো: মাহাতাব আলী ও স্ত্রী মোছা: উম্ম কুলছুমের নামে সোনালী ব্যাংক, কোর্ট হিল শাখায় ৫ লক্ষ টাকার এফডিআর খোলা হয়েছে। জেলা প্রশাসক চট্টগ্রামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাসুদ কামাল নিহত ব্যাক্তির পরিবারের মাঝে এফডিআর এর কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা হুছাইন মুহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
মৃত রিকশাচালকের পরিবার পেল ৫ লক্ষ টাকা