চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারীকে আটক করেছে বলে জানায় থানা পুলিশ। এসময় ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগাড়ার চুনতি নলবুনিয়া এলাকার মৃত বশির আহমদ এর ছেলে মো. বাবুল (৩৮), আধুনগর চৌধুরী পাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো. জামাল উদ্দিন (৫৫) ৪শ পিস ইয়াবা, রাঙ্গামাটি কাপ্তাাই রায়খালী ডংনলা উত্তর পাড়া এলাকার মৃত চেদাসে মার্মার ছেলে উসানু মার্মা (৩৬) ৫শ পিস ইয়াবা এবং মাগুড়া জেলার সদর ইউনয়নের আলাইপুর এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী আইরিন আক্তার (৩৫) ১ হাজার পিস ইয়াবা।
গত ৬ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া সদর বটতলি স্টেশন ও চুনতি বন ফরেস্ট কার্যালয়ের সামনে মহাসড়কে যাত্রিবাহি বাসে তল্লাসী চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের দুটি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।