আজ শনিবার সিএমপি ট্রাফিক উত্তর বিভাগ এলাকার আওতাধীন বায়েজিদ বোস্তামি এলাকার অক্সিজেনস্থ একটি রেষ্টোরেন্টে মালিক-শ্রমিক, চালক-হেল্পারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাঝে নিরাপদ সড়ক ব্যবহার এবং ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, টি আই (প্রবর্তক)উত্তম কুমার দেবনাথ, টি আই (মুরাদপুর) বশিরুল ইসলাম, টি আই (বায়েজিদ) মোঃ আলমগীর হোসেন , টি আই (বহদ্দারহাট) বিপুল পাল এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উক্ত সচেতনতামূলক কর্মশালায় উপস্থিত সকলকে নিরাপদ সড়ক ব্যবহার, নিরাপদে রাস্তা পারাপার ও ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়।