আজ শনিবার সিএমপি ট্রাফিক উত্তর বিভাগ এলাকার  আওতাধীন বায়েজিদ বোস্তামি এলাকার অক্সিজেনস্থ একটি রেষ্টোরেন্টে মালিক-শ্রমিক, চালক-হেল্পারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাঝে  নিরাপদ সড়ক ব্যবহার এবং  ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা  অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে  উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, টি আই (প্রবর্তক)উত্তম কুমার দেবনাথ, টি আই (মুরাদপুর) বশিরুল ইসলাম, টি আই (বায়েজিদ) মোঃ আলমগীর হোসেন ,  টি আই (বহদ্দারহাট) বিপুল পাল এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উক্ত সচেতনতামূলক কর্মশালায়  উপস্থিত সকলকে নিরাপদ সড়ক ব্যবহার,  নিরাপদে রাস্তা পারাপার ও ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়।