সাতকানিয়ার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তাহের বিপুল পরিমান টাকার বিনিময়ে পূর্ব নলুয়ার মৃত রাজাকার জেবরমুল্লুককে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তভুক্ত করে।এমন কি যুদ্ধকালীন ৪/৫ বয়সীদেরকেও মুক্তিযোদ্ধার তালিকায় অন্তভুক্ত করে।যাচাই বাচাই এর অজুহাতে গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধা ৩লক্ষ ,নতুন মুক্তিযোদ্ধা অন্তভুক্তির জন্যে ৫লক্ষ টাকা গ্রহণ করে।যারা টাকা দিতে অস্বীকার করে তাদেরকে যাচাই বাচাই থেকে বাদ দেওয়া হয়। সাবেক নৌ পরিবহণমন্ত্রী শাহজাহানের নাম ব্যবহার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ২কোটি টাকা চাদাঁ সংগ্রহ করে।
আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সম্মিলিত মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ –সাতকানিয়া ব্যানারে এই অভিযোগ করেন সাতকানিয়ার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রমিজ উদ্দিন আহমেদ।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তাহের ও সচিব মিলন কুমার ভট্টাচার্য্য ২৪ মুক্তিযুদ্ধার ভাতা বন্ধ করার অপ্রয়াস চালায়।তারই পেক্ষিতে আজ পর্যন্ত এই সব মুক্তিযুদ্ধাদের দুই বৎসর ভাতা বন্ধ রয়েছে। ভাতা বন্ধ থাকাই তারা মানবেতর জীবনযাপন করছেন।
আগামী ৭দিনের মধ্যে আবু তাহের গ্রেফতার করে বিচারের আওতায় এনে সাতকানিয়ার থানা মুক্তিযুদ্ধাদের রক্ষায় প্রধানমন্ত্রী , মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে মন্ত্রীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা, হাফিজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাসসহ প্রমূখ উপস্থিত ছিলেন।