নিজস্ব প্রতিবেদক:

নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় চলছে অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক, স্কুল-কলেজ, ডায়গনস্টিক সেন্টার, বাণিজ্যিক অফিস এবং সুপার শপ।

"উৎসব সুপার শপ" নামক একটি প্রতিষ্ঠান লাখ লাখ মানুষের যাতায়াতে  বিঘ্ন সৃষ্টি করে রাস্তা দখল করে আছে। দখল করেছে জনগণের হাঁটার ফুটপাতও ।
এই ব্যাপারে জানতে চাইলে সকালের চট্টগ্রামকে ডিসি ট্রাফিক (নর্থ ) জয়নুল টিটু বলেন, আমরা রাস্তা যানজট  মুক্ত করার চেষ্টা করি। রাস্তার মালিক  সিটি কর্পোরেশন ।

রাস্তা দখল করে পার্কিং জোন করার ব্যাপারে জানতে চাইলে ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু বলেন, রাস্তা দখল করে যানজট করার ব্যাপারে আমার কাছে অনেকে অভিযোগ করেছেন। আমি মেয়র মহোদয় কে জানিয়েছি। মেয়র মহোদয় বলেছেন, ম্যাজিস্ট্রেট দিয়ে উচ্ছেদ অভিযান চালাবেন।

চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজ অফিসার প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস বলেন, আবাসিক এলাকায় যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান করতে গেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের  অনুমোদন লাগবে।

  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাঁচলাইশ জোনের ইন্সপেক্টর মোঃ রশিদ বলেন, উৎসব সুপার শপকে আমরা নোটিশ দিয়েছিলাম ।তারা আমাদের থেকে অনুমোদন না নিয়ে সুপার শপটি চালু করে দিয়েছেন।

পাঁচলাইশ আবাসিক এলাকার বাসিন্দারা রাস্তা এবং ফুটপাত দখল নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতি অজ্ঞাত কারণে নিরব ভূমিকা পালন করছে। 
এ ব্যাপারে জানতে উৎসব সুপার শপের মালিকদের সাথে কথা বলতে গেলে তাদেরকে পাওয়া যায়নি।