তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোকন চৌধুরী সর্মথকরা মহাজোটের প্রার্থী হিসাবে চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের দেখতে চাই।

তিনি এর আগে চট্টগ্রাম-১০ আসনে মহাজোটের প্রার্থী ডা. আফছারুল আমীনকে সর্মথন দিয়ে সরে যান।

সরেজমিনে ১০ আসনের নির্বাচনী এলাকা ঘুরে তার সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, করোনার সময় রাজনৈতিক নেতারা ঘরে বসে নিজেকে নিরাপদ রাখতে ব্যস্ত ঠিক তখন খোকন চৌধুরী স্বশরীলে ঘরে ঘরে পৌছে দেন তার সার্মথ অনুযায়ী খাবার সামগ্রী।আমরা উপ-নির্বাচনে তৃণমূল এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোকন চৌধুরীকে চাই।সরকারের প্রতি আমাদের দাবী তাকেই মনোনয়ন দেওয়া হোক।

চট্টগ্রাম-১০ আসনে উপ- নির্বাচন হতে পারে জুলাইয়ের শেষার্ধে।

আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রোববার (০৪ জুন) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। অর্থাৎ গত ২ জুন আফছারুল আমীনের মৃত্যুর দিন থেকে পরবর্তী নব্বই দিন হচ্ছে চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সময়।

এ আসনে উপনির্বাচনে আড়াই মাসের জন্য সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন তৃণমূল এনডিএম) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোকন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আর্দশে মাঠের রাজনীতি করে আসছি। মহাজোটের প্রার্থী ডা. আফছারুল আমীনকে সর্মথন দিয়ে সরে যাওয়ার সময় তিনি বলেছিলেন আমাকে মহাজোটের প্রার্থী হিসাবে একবার মনোনয়ন দেবেন।আশা করি মহাজোট আমাকে মনোয়ন দেবেন। তাই আমি মহাজোটের মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে নির্বাচন করবো।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। বিগত তিনটি সংসদ নির্বাচনে (২০০৮, ২০১৪ ও ২০১৮) এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ডা. আফছারুল আমীন।