চট্টগ্রাম নগরে কর্মরত রাউজানের গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘রাউজান সাংবাদিক পরিষদ’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) নগরের একটি রেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়।
আগামী দুবছরের জন্য ১৩ সদস্যের কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরোপ্রধান সাইদুল ইসলাম।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ডেইজী মউদুদ, যুগ্ম আহ্বায়ক বিডিনিউজের স্টাফ রিপোর্টার মিঠুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার, অর্থ সম্পাদক সময় টিভির স্টাফ রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলা নিউজ২৪ডটকমের সিনিয়র রিপোর্টার আল রাহমান এবং ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশ বর্তমানের স্পোর্টস রিপোর্টার দেবাশীষ বড়ুয়া দেবু।
এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন- সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম, দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, এটিএন বাংলার মনজুর কাদের মনজু, সিনিয়র সাংবাদিক খোরশেদুল আলম শামীম ও দেশ টিভির ব্যুরোপ্রধান সৈয়দ আলমগীর সবুজ।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, কামরুল হাসান বাদল, মো. জহির, হেলাল উদ্দিন সিকদার, মোরশেদ হোসেন চৌধুরী, সুজন ঘোষ, সনজীব দেব বাবু, অমিত দাশ ও রুমন ভট্টাচার্য।
সভায় সংগঠনের গঠনতন্ত্র তৈরি, সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ ও অন্যান্য আলোচনার পর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় সমাজের উন্নয়ন ও চট্টগ্রামে অবস্থানরত রাউজানের সাংবাদিকদের কল্যাণে এ পরিষদ গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।