বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগরের সভাপতি ও বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি শ্রমিকনেতা মোঃ আনোয়ার হোসেন এবং বাংলাদেশ জন্য স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ নুরুল আমিন মামুনসহ বেইস টেক্সটাইল লিমিটেড এর ২৪ জন শ্রমিকের নামে দেওয়া মামলা প্রত্যাহার ও বেইস টেক্সটাইল লিমিটেড এর শ্রমিকদের আইনগত পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

শুক্রবার (২৩ জুন) নগরীর বাইজিদ থানাধীন বাইজিদ লিংক রোডে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিবাদ-সমাবেশ আয়োজক কমিটি আহ্বায়ক ও চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন জাতীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস জামান মুকুল।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আজকে আমাদের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। আমাদের প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দিয়ে, প্রশাসন কর্তৃক অনুমোদন বাতিল করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে হওয়া আঞ্চলিক ক্রাইসিস কমিটির সিদ্ধান্ত হওয়ার পরেও শ্রমিকদের মৌলিক অধিকার, বকেয়া মজুরী ও আইনগত পাওনাদি পরিশোধ করা হয়নি। উল্টো শ্রমিকনেতা মোঃ আনোয়ার হোসেন এবং নুরুল আমিন মামুন সহ ২৪ জন শ্রমিকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়।

বক্তারা আরো বলেন, বারবার জেলা প্রশাসকের কার্যালযয়ে চিঠি দিয়েও এর কোন সুরাহা হয়নি। তাই আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম ফিরোজী, চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির সভাপতি নুর উদ্দিন সুমন, মিরসরাই অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, খুলশী আকবর শাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, চট্টগ্রাম সীতাকুণ্ড অটোটেম্পু ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক, মনির হোসেন, বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, জাতীয় নির্মাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগ প্রচার সম্পাদক, মোঃ রবিউল ইসলাম, সহ চট্টগ্রামের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের নেতৃবৃন্দ ।

অবিলম্বে মামলা প্রত্যাহার ও শ্রমিকদের আইনগত পাওনাদি পরিশোধ করা না হলে, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এ সময় শ্রমিক নেতারা।