অনুমোদনবিহীন 24-TV এর অফিসে অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ ভেজাল মশলা, ভেজাল ভোজ্য তেল, ভেজাল হেয়ার অয়েল, ভেজাল মধু পাওয়া যায়। বিএসটিআইয়ের পক্ষ থেকে 24-TV এর বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হবে। 24-TV এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা।
চট্টগ্রামে অবৈধ ও অনিবন্ধিত অনলাইন আইপি টিভির বিরুদ্ধে অভিযান; চালিয়ে বন্ধ করে দেওয়া হল 24-TV , সি-প্লাস,সি-ভিশন সহ চারটি অনলাইন টিভি; অনলাইন টিভির অফিস খুলে ভেজাল মালামালের ব্যবসা করছে 24-TV।
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় বিগত বেশ কিছুদিন ধরে গড়ে উঠেছে অবৈধ আইপি টিভি, অনলাইন নিউজ পোর্টাল, পোর্টাল ব্লগ সহ অনলাইন টিভির রমরমা ব্যবসা। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ (২০২০ সালে সংশোধিত) এ বর্ণিত নির্দেশনা লঙ্ঘন করে এবং জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অমান্য করে গড়ে ওঠা এসব ভুঁইফোড় অনলাইন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আজ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন চট্টগ্রাম।
জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এবং হিমাদ্রী খীসা।
দুপুর ১২:৩০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত আজকে ২৫ জুন ২০২৩ তারিখে অভিযান পরিচালনা করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন চট্টগ্রাম এ অভিযান পরিচালনা করেন।
আজকের অভিযানে সি প্লাস টিভি, সি ভিশন, দৈনিক অর্থনীতি, 24 TV, SB টিভি সহ বেশ কিছু অবৈধ অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান চালানো হয়। এসকল অনলাইন টিভির কোনো নিবন্ধন নাই। দীর্ঘদিন ধরে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ লঙ্ঘন করে তথ্য-উপাত্ত ও কনটেন্ট সম্প্রচার করে আসছিলো।
অনলাইন চ্যানেল/টিভি, পোর্টাল-ব্লগের তথ্য-উপাত্ত, কনটেন্ট প্রচার,প্রকাশ ও সম্প্রচারের ক্ষেত্রে দি সেন্সরশিপ অব ফিল্মস আইন,১৯৬৩ (The Censorship of Film Act,1963); তথ্য ও যোগাযোগ প্রযুক্ত
আইন, ২০০৬ (ICT Act,2006); বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১; কপিরাইট, ট্রেডমার্কস, প্যাটেন্টস ডিজাইন সহ দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন-বিধি বিধান লঙ্ঘন করে আসছে।
অনিবন্ধিত আইপিটিভি এবং ইউটিউব চ্যানেলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৌশলে সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
চট্টগ্রাম জেলায় অবৈধ ও অনিবন্ধিত অনলাইন টিভি-চ্যানেলসমূহ বন্ধ করতে মহানগর ও উপজেলার অভিযান অব্যাহত থাকবে।