চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযানে বন্ধ করা হলো অবৈধ ও অনিবন্ধিত অনলাইন আইপি চ্যানেল চট্টলা টিভি; উদ্যোক্তা প্রমোট করার নামে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করছে

আজ ২৬ জুন সোমবার দ্বিতীয় দিনের মতো  অবৈধ আইপি টিভি, অনলাইন নিউজ পোর্টাল, পোর্টাল ব্লগ সহ অনলাইন টিভির রমরমা ব্যবসা রোধে নজরদারি ফোকাস অভিযান পরিচালনা করা হয়েছে। দুপুরে অভিযান চালিয়ে  বন্ধ করা হয়েছে চট্টলা টিভির কার্যক্রম।
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা নির্দেশনা  লঙ্ঘন করে এবং জাতীয় সম্প্রচার নীতিমালা -২০১৪  অমান্য করে গড়ে ওঠা অনলাইন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আজ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন চট্টগ্রাম। জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট জনাব মো: এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম  এবং হিমাদ্রী খীসা।


চট্টলা টিভি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে কাজ করার নামে চাঁদাবাজি ও ভূমিদস্যুতা সহ নানা অপরাধমূলক কর্মকান্ড কে পুঁজি করে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের থেকে আর্থিক ফায়দা লুটে মর্মে অভিযোগ রয়েছে।
চাঁদাবাজি এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য চট্টলা টিভির বিরুদ্ধে নিয়মিত আইনে পৃথক ব্যবস্থা নেয়া হবে।

অনিবন্ধিত  এই চট্টলা টিভি অনলাইনে, ইউটিউব চ্যানেলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৌশলে সংবাদ প্রচার করছে।
চট্টগ্রাম জেলায় অবৈধ ও অনিবন্ধিত অনলাইন টিভি-চ্যানেলসমূহ বন্ধ করতে  মহানগর ও উপজেলার  অভিযান অব্যাহত থাকবে।