আগামীকাল মঙ্গলবার ১৫ই জিলহজ ১৪৪৪ হিজরী উপমহাদেশের প্রখ্যাত সাধক, ওলীয়ে কামেল, আওলাদে রসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম, আলম বরদারে আহলে সুন্নাত, মুর্শিদে বরহক্ব, মুশকিল কোশা, হাজত রাওয়া, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, হাদীয়ে দ্বীনও মিল্লাত হযরতুলহাজ আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র ওফাত দিবস উপলক্ষে আয়োজিত ৩১ তম সালানা ওরস মোবারক মাহফিল-২০২৩ ইং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বার্মা, দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।
এ ছাড়াও আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন ঢাকা মুহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা, কায়েৎটুলী খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, খিলগাওঁ, টাঙ্গাইল, রংপুর, মিঠাপুকুর, সৈয়দপুর, নিলফামারী, সিলেট, কক্সবাজার, বান্দারবান, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জেলা/উপজেলাস্থ মাদরাসা ও খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বাংলাদেশের প্রধান অনুষ্ঠান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য হুযুর কেবলা (রহ.)’র সালানা ওরস মোবারক মাহফিলে উপস্থিত থাকবেন আনজুমান ট্রাস্ট’র কেবিনেট নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সর্বস্থরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, শিক্ষানুরাগী, পদস্থ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এতে তাকরীর করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসাসহ বিভিন্ন মাদরাসার দেশ বরেণ্য বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।
বিকেল ৩টা হতে খতমে ক্বোরআন মজীদ, খতমে বোখারী শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রসূল, খতমে গাউসিয়া শরীফ, বাদ মাগরিব হুজুর কেবলার জীবনী আলোচনা। বাদে এশা সালাত-সালাম ও আখেরী মুনাজাত এবং তাবারুক বিতরণ।
আনজুমান কেবিনেট নেতৃবৃন্দ উক্ত সালানা ওরস মোবারক মাহফিলে অংশগ্রহণ করে আল্লাহ-রসূল ও হযরাতে মাশায়েখে কেরামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।