বিএনপির পদহীন,পদবঞ্চিত ও পদত্যাগী নেতাকর্মীদের প্রতি দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় নেতা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন এর  খোলা চিঠি,
রাগ-অভিমান ভুলে সকলে চলে এসো তারুণ্যের সমাবেশে ।

আমরাই তো জীবন্ত বিএনপি, আমাদের ত্যাগে রক্তে ভেজা রাজপথেই ৮২-৯০ গন আন্দোলনে পরাজিত হয়ে ছিলো স্বৈরাচার, আমরাই তো সেই বিজয়ী বীর, ৯৬-২০০১ সালের আওয়ামী দূঃশাষনের বিরুদ্ধে দ্বিতীয়বারের গনতান্ত্রিক আন্দোলনে আমাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়ছিলো জনতার বিজয়,আর এবারের দুই বছরের মঈনুদ্দিন- ফকরুদ্দিনের জরুরী অবস্হার দূঃশাষনের ও আওয়ামী ফ্যাসীবাদী দূঃশাষনের সাড়ে চৌদ্দ বছরের সীমাহীন নিপীড়ন নির্যাতনে দূঃসময়ে সকল বাঁধা পেরিয়ে আমরাইতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনমাসের কঠোর রাজপথ-রেলপথ অবরোধ,লংমার্চ,রোডমার্চ,মহা-সমাবেশ,অনশন, অবস্হান কর্মসূচী তো আমাদের রক্ত ঘাম গ্রেপ্তার কারাবাসের মধ্যদিয়ে শতভাগ সফল হয়েছে ।
আওয়ামী সীমাহীন সন্ত্রাসে আন্দোলনের পীর্ঠস্থান খুলনার রাজপথের ত্যাগী ঘরবাড়ী ছাড়া হাজার হাজার আন্দোলন কারী নিদ্রাহীন ভয়ার্ত অভূক্ত রাজনৈতিক কর্মীরা তো হাজার হাজার  মামলায় বারবার কারাগারে নিক্ষিপ্ত হয়ে তাদের পরিবারকে নিরাপত্তাহীন রেখে দলের কর্মসূচী সফলে রাজপথে আইন শৃন্খলা বাহিনীর বুলেট-লাঠির নির্মমতা শয্য করেছে এবং আমাদেরই বিশাল ত্যাগ অবদানে আজকে গনতন্ত্রের নুতন সূর্যোদয়ের পথে আমরা ।
আমাদের দলীয় পদ নেই তাতে কি.......?
দক্ষিণ চট্টগ্রামের  লাখো জনগন আমাদের স্বাক্ষী দিয়ে বলে তোমরাই তো জনতার নেতৃত্ব তোমরা জনপ্রিয়ও সকল মানুষের কাছে প্রিয় ।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আওয়ামী দূঃশাসন অবসানে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ১ দফা কর্মসূচী ঘোষনা করেছেন,
তা সফল করতে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক সমাবেশ সফল করতে নির্দেশনা দিয়েছেন ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের পদবঞ্চিত,পদহীন ও পদত্যাগী সকল গনতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী ত্যাগী নেতাকর্মীদের আগামী ১৬ জুলাই রবিবার  শ্রমিক সমাবেশে  উপস্হিত হয়ে শ্রমিক সমাবেশ সফল করার আহবান জানাচ্ছি ।
একই সাথে চট্টগ্রামের তরুন,যুব,ও শ্রমিক  সমাজকে শ্রমিক  সমাবেশে আসার আমন্ত্রন জানাচ্ছি ।
আমরা কামীয়াব হবো ইনশাল্লাহ ।