শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গত ৮ ফেব্রুয়ারী ২০২৩ গেজেট, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ প্রজ্ঞাপন জারী , জাতীয় সংসদে  উত্থাপিত বিল অত্যাবশ্যকীয় পরিসেবার বিল প্রত্যাহারের দাবীতে অটোরিক্সা হালকাযান শ্রমিকগণ ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচী পালন করেছে । তারই ধারাবাহিকতায়  বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।
চট্টগ্রামে  ৪ হাজার চালকদের কাছে ৪ হাজার অটোরিক্সা হস্তান্তর ,চালকদের নিয়োগপত্র, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ২১টি ধারা সংশোধন ,  বাইলেইন ও ডিভাইডার নির্মান , চালকদের ট্র্যাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ, আরটিসিতে শ্রমিক প্রতিনিধি রাখা,জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে অত্র ফেডারেশনকে  অন্তর্ভুক্তি ,পরিবহন শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ তহবিল আইন বাস্তবায়ন,  মালিকদের অতিরিক্ত দৈনিক জমার নামে আদায়কৃত অতিরিক্ত টাকা ফেরতদানের ব্যবস্থা ,চালকদের লাইসেন্স ও ডোপ টেস্টের হয়রানি বন্ধ, চালক ও যাত্রীর সুবিধার্থে  অটোরিক্সা পার্কিং স্ট্যান্ড স্থাপন,গেজেট ও প্রজ্ঞাপন এবং অত্যাবশকীয় পরিসেবা বিল প্রত্যাহার সহ ফেডারেশনের ১০ দফা দাবী বাস্তবায়নের দাবি জানান।


এতে উপস্থিত ছিলেন অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন,ফেরদৌস জামান মুকল, মোঃ ইউসুফ,
 উত্তর জেলা সভাপতি আব্দুল করিম তালুকদার,  সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, দক্ষিণ জেলা সভাপতি নাছির উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোলায়মান সাধারণ সম্পাদক মোঃ হারুনুর অর রশিদ  , আবুল কালাম মোহাম্মদ নূরুন্নবী  ,আব্দুস সাত্তার, মোঃ খোরশেদ , আবুল কালাম,আব্দুল হামিদ রিপন, মোঃ তাজুল ইসলাম, মোঃ শফি ,আজম উদ্দিন রানা, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ নাসির (মোল্লা)সহ অন্যান্যরা।