সিএমপি চান্দগাঁও থানার  এসআই পল্লব কুমার ঘোষ নেতৃত্বে  রবিবার নগরীর  চান্দগাঁও থানাধীন খাজা রোড সংলগ্ন খরমপাড়াস্থ খাতুন ভবন-২ এর সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মহিউদ্দিনকে ০১টি চোরাই মোটর সাইকেলসহ আটক করেন।
পৃথক অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার রামু থানাধীন রাজারকুল ইউপি নাশিরকুলস্থ শিকলঘাট এলাকা থেকে মোঃ কামাল উদ্দিন ও মোঃ জয়নাল আবেদীন প্রঃ আবুকে আটক করেন এবং তাদের হেফাজত থেকে ৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন।
উদ্ধারঃ ১। ০১টি WALTON PRIZEN মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং-অস্পষ্ট, চ্যাসিস নং- অস্পষ্ট ও ঘষামাজা।
২। ০১ টি DISCOVER 100CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন ও চ্যাসিস নং- অস্পষ্ট ও ঘষামাজা।
৩। ০১ টি GLAMOUR 125 CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার চ্যাসিস নং- PSIJAS09XHJH00755, ইঞ্জিন নং-7A06EJHGE02356।
৪। ০১ টি HORNET 160 R মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- KC23-/-E16002786, চ্যাসিস নং-*TS05C2390JH102872*।
৫। ০১টি PULSAR 150 CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DHZWFH91363, চ্যাসিস নং-অস্পষ্ট ও ঘষামাজা।
৬। ০১টি PULSAR 160 CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- PDXCPK56021, চ্যাসিস নং- MS2B54DXTCK83877।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি চান্দগাঁও থানায় মামলা রুজু করা হয়।