কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিবিসিসিআই) এর এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট আরিফ রহমান বলেছেন, কানাডায় অবস্থানরত বাংলাদেশীরা ছোটো ছোটো ব্যবসার পাশাপাশি বর্তমানে অনেকে শিল্প প্রতিষ্ঠানও স্থাপন করে সেখানে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সেখানে বাংলাদেশের অনেকেই কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। কানাডার বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যবসায়ীদের পাশাপাশি আমাদের দেশের অন্যান্য ব্যবসায়ীদেরও আরো ব্যবসায় সম্পৃক্ত করা গেলে  বাংলাদেশের রেমিট্যান্স আরো বৃদ্ধি পাবে।
১৯ জুলাই বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলের সাথে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি উক্ত কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ,  সিবিসিসিআই এর কান্ট্রি ডিরেক্টর চেয়ার ফারজানা আলী, সিবিসিসিআই এর মিডিয়া অ্যাডভাইজার আফতাব বিন তমিজ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের  যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।
প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগের যেই উপযুক্ত পরিবেশ রয়েছে, সেই বিষয়গুলো আরো বেশি বেশি তুলে ধরতে পারলে বাংলাদেশের অর্থনীতি আরো সুদৃঢ় হবে। সিবিসিসিআই-এর মাধ্যমে আগামী নভেম্বরে যেই এক্সপো করার উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। বাংলাদেশের সন্তান হিসেবে আপনাদের কর্মকাণ্ড প্রশংসনীয়।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, বিদেশের মাটিতে বিশেষ করে কানাডায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আপনারা নিজেরা সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। আপনাদের মাধ্যমে কানাডায় বাংলাদেশের আরো কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তারা পারিবারিকভাবে উপকৃত হবেন।    
অনুষ্ঠানের শুরুতে সিবিসিসিআই-প্রতিনিধিদলের নেতৃবৃন্দকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ,  গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী এবং মঞ্জুরুল আলম মঞ্জু, স্থায়ী সদস্য জামালুদ্দীন ইউছুফ, নির্মল চন্দ্র দাশ, স্বপন কুমার মল্লিক, জেড এম এনায়েত উল্লাহ, আফজল রহিম সিদ্দিকী, সাইফুদ্দিন মো. খালেদ, প্রভাত বড়ুয়া, মোহাম্মদ শহীদুল ইসলাম, মাহবুব উর রহমান, ই পারভেজ ফারুকী, সুভাষ কারণ, দেব প্রসাদ দাস দেবু, মাহবুব উর রহমান, মাখন লাল সরকার, আসিফ সিরাজ, বিপুল বড়ুয়া, শাহ আজম, সুলতান মাহমুদ সেলিম, মাখন  মুহাম্মদ আবুল হাসনাত, মোহাম্মদ ফরিদ উদ্দিন’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।