চট্টগ্রামে ১০টি রোটারি ক্লাবের যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এনায়েত বাজার সঙ্গীত পরিষদ প্রাঙ্গণে কর্মসূচীর উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরিক্ষত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা। কাউন্সিলর আঞ্জুমান আরা সিটি এলাকার জনসাধারণদের সচেতনতায় রোটারি ক্লাবগুলোর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে রোটারি ক্লাবগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে যৌথ কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন রোটারি ক্লাব অব রিভারাইন হালদার চ্যার্টার প্রেসিডেন্ট ওমর আলী ফয়সাল। স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত পরিষদের সম্পাদক তাপস হোড়। ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসেসটেন্ট গর্ভনর মোঃ জাবেদ, ডেপুটি গর্ভনর মোহাম্মদ খোরশেদ আলম, রোটারী ক্লাবের অব এরিস্টোক্র‍্যাটের সভাপতি সাদমান সাইকা ইসলাম শেফা,ক্লাব সেক্রেটারি মোঃ শামীম রেজা, আলী নুরু মিল্টন,  রোটারি ক্লাব অব চিটাগং সেন্ট্রালের প্রেসিডেন্ট জামিল হানিফ, রোটারি ক্লাবের অব চিটাগং ক্রাউনের প্রেসিডেন্ট আব্দুল আহাদ,  রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির আই পি পি মোরশেদ আলম,প্রেসিডেন্ট সাজিদুল হক,  রোটারি ক্লাব অব রিভারাইন হালদার সেক্রেটারি এডভোকেট পাপড়ী সুলতানা, এছাড়া রোটার‍্যক্টদের মধ্যে  উপস্থিত ছিলেন রোটাঃ পিপি শাকিল,রোটাঃ পিপি মোত্তালেব,প্রেসিডেন্ট রোটাঃ তুহিন, রোটাঃ রমিজ, রোটাঃ নেজাম, রোটাঃ শোয়াইব, রোটাঃ বাপ্পী ও প্রেসিডেন্ট রোটাঃ সাদিয়া।
উদ্বোধন শেষে সঙ্গীত পরিষদ,এনায়েত বাজার মহিলা কলেজ, নন্দনকানন বৌদ্ধ মন্দির,ন্যাশনাল প্রাইমারি স্কুল,ডিসি হিল,জামালখান সেবক কলোনীতে সচেতনতমূলক র‍্যালি, লিফলেট বিতরণ, মশা নিরোধক ক্রীমসহ প্রদানসহ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেঙ্গু ওর্যাডের জন্য ৬০ টি মশারী বিতরন করা হয়। উল্লেখ্য ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রমের আয়োজনে ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্র‍্যাট,রোটারি ক্লাব চিটাগং সেন্ট্রাল,রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন,রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ,রোটারি ক্লাব অব চিটাগং হিলভিউ,রোটারি ক্লাব চিটাগং মিডসিটি,রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকা, রোটারি ক্লাব অব চিটাগং সাউথ, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা সার্বিক সহযোগিতা করেন রোটার‍্যক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ।