আগামীকাল ১৯ মহররম ৭ আগস্ট রোজ সোমবার আওলাদে রাসূল (দ.) যুগশ্রেষ্ঠ অলীয়ে কামেল, গাউছে জামান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র প্রধান খলিফা, আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ আলকাদেরী (রহ.)’র ৪৪তম ওফাত বার্ষিকী। এ উপলক্ষে বলুয়ারদিঘীর পাড়স্থ খানকায়ে কাদেরীয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া ও মরহুম নূর মোহাম্মদ আলকাদেরী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ঐ দিন বাদ ফজর থেকে ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন মরহুমের মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, খতমে মুজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ.) বাদ জোহর নূর মোহাম্মদ আলকাদেরী (রহ.) স্মৃতি সংসদ ও শিশু কিশোর সংগঠনের উদ্যোগে মরহুমের মাজারে পুষ্পমাল্য ও গিলাফ অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত, বাদ আছর খতমে গাউছিয়া ও মিলাদ মাহফিল। এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আন্জুমান গাউসিয়া কমিটির কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বাদে এশা আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ। উক্ত মাহফিল ও আলোচনা সভায় সকল পীর ভাই-বোন, আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আলহাজ্ব নূর মোহাম্মদ আলকাদেরী (রহ.) পরিবার বর্গ ও স্মৃতি সংসদের পক্ষ হতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।