ফটিকছড়ির কৃতি সন্তান, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক পরিষদ।
বৃহস্পতিবার বিকেলে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনে সভাপতি মহসীন কাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি সাংবাদিক পরিষদের উদ্যোগে আয়োজিত ফটিকছড়িবাসীর মিলনমেলা কমিটির সদস্য সচিব এসএম ইফতেখারুল ইসলাম, পরিষদের সাংগঠনিক সম্পাদক বাচ্চু বড়ুয়া ও সদস্য আবদুস সাত্তার।
অন্যদিকে একইদিন দুপুরে নগরীর আগ্রাবাদে এফএমএস মেরিটাইম এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর মো: জামাল উদ্দিন সিকদারের সাথে সাংবাদিক পরিষদ নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
সভাপতি মহসীন কাজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ছাড়াও এসময় উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক ও কথাসাহিত্যিক বিপুল বড়ুয়া, এসএম ইফতেখারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিয়া আলতাফ ও সাংগঠনিক সম্পাদক বাচ্চু বড়ুয়া, আবদুস সাত্তার।