রাউজান থানা বিএনপি আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে রাউজান উপজেলা ও পৌর সভা বিএনপির পক্ষ থেকে মিছিল সহকারে নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
পদযাত্রা কর্মসূচিতে যোগদানের আগে কাজীর দেউড়ি মোড়ে এক সংক্ষিপ্ত সভায় অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, এখন আমাদের দাবি এক দফা। আওয়ামী জালেম সরকারের পতন। এই স্বৈরশাসক সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।