দৈনিক বাংলাদেশ কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মেজবাহ উদ্দিন চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা। আজ সকাল সাড়ে সাতটায় চেরাগী পাহাড় মোড়ে রঞ্জিত শীলের  নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী মেজবাহ উদ্দিন চৌধুরীর উপর হামলা করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার মোবাইল নিয়ে টানাটানি করলে, উনি মোবাইল দিতে না চাইলে ওনাকে এলোপাতাড়ি মারধর করে। উনি কোন মতে জান বাঁচিয়ে জে এম সেন হলের দিক দিয়ে অফিসের দিকে যাওয়ার সময় দুষ্কৃতিকাররা তার উপর আবার হামলা করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। উনি আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হন । 
মেজবাহউদ্দিন চৌধুরী বলেন, দুষ্কৃতিকারীদের মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি, তার নাম রঞ্জিত শীল সেই বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে ।

এই বিষয়ে জানতে চাইলে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা আব্দুল করিম বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক মেজবার  উপর হামলায়  বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানান এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানান।