---নিজস্ব প্রতিবেদক---
এই ওসি আলমগীরের জন্য সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ২০২২ সালে "সকালের চট্টগ্রাম" পত্রিকার রিপোর্টারকে হুমকি দিয়েছিলেন, "সকালের চট্টগ্রাম" পত্রিকার রেজিস্ট্রেশন বাতিল করে দিবেন বলে । ওসি আলমগীর হাসান মাহমুদ এর আত্মীয় ছিলেন, তবে মাসিক টাকার আত্মীয়।
দ্বিতীয় পর্বে থাকছে ওসি আলমগীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত......
তার স্ত্রীর সম্পদ বিরবণীতে আছে অঢেল সম্পদের পিলে চমকানো তথ্য।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসি পদমর্যাদার একজন কর্মকর্তা হিসেবে আলমগীর এবং সাধারণ গৃহিণী হিসেবে তার স্ত্রী তাসলিমার বিগত ৪-৫ বছরে বিপুল সম্পদের মালিক বনে যাওয়ার বিষয়টি নজরে আসে এনবিআর’র।
পুলিশ কর্তা স্বামী এবং স্ত্রীর সম্পদ বিবরণী বিশ্লেষণ করে এনবিআর কর্মকর্তারা জানান, আয়ের সঙ্গে স্বামী স্ত্রীর জীবনযাপন সংগতিপূর্ণ নয়।