আজ ২৩ জানুয়ারী সকাল ১১-৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে রাউজান উপজেলা ও  পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।সভায় উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মজিদ বলেন, আমরা জনগণের কল্যাণে সবাইকে নিয়ে কাজ করব। তিনি বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। রাউজান উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন,  জনগণের কল্যাণে যে কোন কাজে বিএনপি প্রশাসনের সাথে থাকবে। উপজেলা বিএনপি'র 
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বিএনপি জনগণের দল। জনগণের কল্যাণে আমরা অতীতের মত সবসময় সক্রিয় থাকব। উক্ত সভায়  এসি ল্যান্ড অং  সাঁই মারমাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতা কর্মীরা চলে যাওয়ার সময় মুন্সিরঘাটায় অতর্কিত কিছু   সন্ত্রাসী হামলা চালায়। বিএনপি নেতাদের মধ্যে পৌরসভা বিএনপি'র সভাপতি আবু মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিউল আলম চৌধূরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, শামসুল হক বাবু, জিএম মোর্শেদ, জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, মুরাদ উল আলম ,নাসির উদ্দিন, একরামুল হক, কমেলেন্দু শীল আইয়ুব খান জনি, সরাফত উল্লা বাবুল, দিদারুল আলম ,এমদাদুল হক, আব্দুল হক, হাসান মোর্শেদ, মাহবুবুল হক, বেদারুল ইসলাম , ইকবাল হোসেন, সিরাজউদ্দৌলা,  হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম,আব্দুল কাদের, আনোয়ার হোসেন, শাকিল ইসলাম, সোলায়মান ,শওকত হোসেন, মোহাম্মদ ঈসা, মোঃ আরিফ, মোঃ আজগর, মোঃ তারেক, সাফায়েত হোসেন রাকিব, মহিউদ্দিন, মোঃ মোরশেদ, জালাল উদ্দিন ,রনি শিকদার ,মহিউদ্দিন পারভেজ, মোঃ ফারুক , মোঃ আলমগীর আলাউদ্দিন , মোঃ মামুন,  জমিরউদ্দিন, সিকান্দর , মোঃ সেলিম ,মোহাম্মদ রুবেল, মোঃ জামাল,সেন্টু মেম্বার প্রমূখ ।