চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত ও বিক্রি, বিভিন্ন ধরনের ফ্লেভার ও রাসায়নিক ব্যবহার, মেয়াদ বিহীন খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির জন্য সংরক্ষণ করা এবং ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে গোসাইলডাঙ্গা এলাকার মা স্টার ফুডস কে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।