সিঙ্গাপুরের ইস্ট এশিয়া ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের মাঠে সারাদিন ধরে অনুষ্ঠিত হয় বি এম সি এস ক্রিকেট টুর্নামেন্ট।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক চারটি দল নিয়ে সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশি মেরিনার’রা সারাদিন ধরে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ব্লেজিং বুকিত পাঞ্জাং। রানার্স আপ হয় দূরন্ত পুঙ্গল।
ব্লেজিং বুকিত পাঞ্জাং এর অধিনায়ক ক্যরিটেইল শরীফ মেহেদী টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতে নেন।
বি এম সি এস এর সভাপতি ইন্জিনায় জনাব শাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্যে সামাজিক সম্প্রীতির মেলাবন্ধন গড়ে তুলতে খেলাধূলার গুরুত্ব তুলে ধরেন। বি এম সি এস এর জেনারেল সেক্রেটারি ইন্জিনিংযার জনাব আলী গওহর শাহরিয়ারের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন। উৎসবমুখর পুরষ্কার বিতরিনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হয়।