চ্যানেল আই এর বান্দরবানের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. ইসমাইল হাসানের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান উল্লাহ আজ বিকেল সাড়ে পাঁচটায় বান্দরবানের আলীকদমে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল বুধবার সকাল ১১ টায় বান্দরবানের আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণী চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
দৈনিক সাঙ্গূ ও দৈনিক বায়ান্ন সম্পাদক ও প্রকাশক কবির হোসাইন সিদ্দিকী এবং বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এছাড়া সকালের চট্টগ্রাম কর্তৃপক্ষ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং সাংবাদিক মো. ইসমাইল হাসান ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।