২০২৫-২০২৬ সেবাবর্ষের প্রথমদিনে লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার উদ্যোগে নগরীর জালালাবাদ মদিনাতুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মৌসুমী ফল ও খাবার বিতরন করা হয়। উক্ত সেবাকার্ষক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু এম, জে, এফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এম, জে,এফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পি, এম,জে,এফ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদুল্লাহ এম,জে,এফ, এল,সি,আই,এফ ডিস্ট্রিক কো-অর্ডিনেটর লায়ন নবিউল হক সুমন। গভর্নর এডভাইজার লায়ন তারেক কামাল, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার লায়ন হুমায়ুন কবির, লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট লায়ন লুভনা হুমায়ুন সুমি, ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট লায়ন এস,এ,এম শাহাদাৎ হোসেন ক্লাব সেক্রেটারি লায়ন ইন্জিনিয়র শিমুল সেন, ক্লাব ট্রেজারার লায়ন সাজ্জাদ মাহমুদ রাসেল। আরো উপস্হিত ছিলেন মাদ্রাসার প্রধান মাওলানা জনাব ওয়ালিউল্ল্যা ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।