অবশেষে বহুল আলোচিত উত্তর বনবিভাগের ডিএফও এস এম কায়চারকে বদলির আদেশ। বদলির আদেশ হাতে আসার পর পাগল প্রায় ডিএফও এস এম কায়চার ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টায় তার অতি আপনজন খ্যাত কিছু রেঞ্জার, ফরেস্টার এবং ফরেস্ট গার্ড কে ব্যাকডেটে শহর রেঞ্জে লোভনীয় পথ গুলোতে বসানোর পাঁয়তারা করছে এবং কিছু কর্মকর্তা -কর্মচারীকে টাকার বিনিময়ে পোস্টিং এর চেষ্টা করছে। তাকে চট্টগ্রাম উত্তর বনবিভাগ থেকে বদলি করে পরিচালক বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, সীতাকুন্ড, চট্টগ্রাম ও প্রকল্প পরিচালক, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, চট্টগ্রাম এর প্রতিবেশ পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে নিয়োগ দেওয়া হয়েছে।