নগরীর দক্ষিণ খুলশী এলাকায় অবস্থিত খুলশী কারাতে একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিহান রতন তালুকদার, চেয়ারম্যান জে,কে,এ, ডব্লিউ এফ, বাংলাদেশ। ৭ ড্যান বাংলাদেশ কারাতে ফেডারেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব সাইফুল্লাহ চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক পূর্বদেশ ও স্পোর্টস অফিসার, সাউদার্ন ইউনিভার্সিটি, চট্টগ্রাম। লায়ন খাজা মাইনুদ্দীন, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালী। খুলশী চাইল্ড গ্রামার কে,জি স্কুলের প্রিন্সিপাল লায়ন লুভনা হুমায়ুন সুমি, আরো উপস্থিত ছিলেন খুলশী কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক সেনসি প্রত্যয় বড়ুয়া, সহকারী প্রশিক্ষক মো: জাওয়াদ কবির রাইমান।
সম্মানিত অভিভাবক - অভিভাবিকাগনের উপস্থিতিতে বিভিন্ন কিউতে যারা বেল্ট প্রাপ্ত হয়েছে তারা হচ্ছে যথাক্রমে, রোদেলা, তন্ময়ী, সূর্য, রুসাইদ, তাহিয়া, শরৎ, নুসাইবা, আমিনুল, শ্রেয়া,আরাধ্যা, মানতাসা, আকিবুল, নুহা, সৌতম, তানিশা, মাহির, জাওয়াদ, আহনাফ, আয়াশ, শায়ান, রুয়াইদ, আলিশা, জুহায়ের, মিহরান, ইজহান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন আমিনুল ইসলাম।
খুলশী কারাতে একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন