নগরীর পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার সাবেক সভাপতি
লায়ন আলহাজ্ব মহিউদ্দিন ও বর্তমান সভাপতি লায়ন এ,এস, এম শাহাদাৎ হোসেন এর সার্বিক সহোযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাননীয় লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দীন আহমেদ অপু পি,এম, জে,এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান জামান লিটন এম,জে,এফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, জি,এস,টি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ও ডিডাস্টার রিলিফ চেয়ারপার্সন লায়ন মোঃ হুমায়ুন কবির, লায়ন মোঃ হোসেন রানা, লায়ন এম, এন আজিম কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন লুভনা হুমায়ুন সুমি , লায়ন জসিম উদ্দিন, লায়ন মোঃ ইসমাইল, লায়ন রাসেল, লায়ন শিমুল সেন, লায়ন সাজ্জাদ মাহমুদ রাসেল, লায়ন মোজাম্মেল, লায়ন টিপু সুলতান ,লায়ন সাইফুল ইসলাম নিরব প্রমুখ। ক্যাম্পে মোট ২৫০ জন্ সুবিধা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু পরীক্ষা শেষে ২৮ জন ছানী অপারেশন,১ জন নেত্রনালী অপারেশন ও ১ জন রেটিনা অপারেশনের রোগী সনাক্ত করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন