চট্টগ্রামের নাজিরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঘর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এতে নিমেষে নিঃস্ব হয়ে যায় ছয়টি পরিবার।
স্থানীয়দের তৎপরতায়
আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে গেছে পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক এমনকি ঘরে থাকা সামান্য খাদ্যসামগ্রীও।
ঘরের বাসিন্দা হাসনাতওয়ালী বাদশা কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমরা নিঃস্ব হয়ে গেলাম। আমাদের এখন থাকার জায়গাও নেই।”
স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিলেও কেউ ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেননি। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।