“চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র কর্তৃক প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলির পত্র এবং প্রধান নির্বাহী কর্মকর্তার যোগদান পত্রসহ সার্বিক বিষয়ে তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য কমিটি গঠন করা হল।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার দ্বন্দ্ব গড়িয়েছে মন্ত্রণালয় পর্যন্ত। এ বিষয়ে তদন্ত করতে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
কমিটি গঠনের বিষয়টি সামনে এসেছে সোমবার। এর আগে রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান এবং সদস্য সচিব করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ফিরোজ মাহমুদকে।