পশ্চিম খুলশীস্থ খুলশী এনফিল্ড এ খুলশী চাইল্ড গ্রামার কে,জি স্কুলের বার্ষিক পাঠ সমাপনী অনুষ্ঠান ও ক্লাস পার্টি'২০২৫ ইং জাঁকজমকপূর্ণ ভাবে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব এস, এম আবদুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম ডবলমুরিং থানা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব জহিরুল ইসলাম।
চট্টগ্রাম ডবলমুরিং থানা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব হারুন আল রশিদ,
আরো উপস্হিত ছিলেন নিউ ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কান্তা দে। সাউথ সিটি স্কুলের পরিচালক মো: আনিস, লিটল স্টার স্কুলের অধ্যক্ষ মাসুকা বেগম, লায়ন আবিদা সুলতানা,
খুলশী চাইল্ড গ্রামার কে.জি স্কুলের পরিচালক লায়ন মোঃ হুমায়ুন কবির, স্কুলের প্রিন্সিপাল ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ এর সেক্রেটারি লায়ন লুভনা হুমায়ুন সুমি, স্কুলের সন্মানিত উপাধ্যক্ষ নুরুন নাহার, সকল শিক্ষিকাবৃন্দ ও অভিভাবক অভিভাবিকাবৃন্দ। অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীদের নাচ, গান, কবিতা আবৃত্তি সহ চমৎকার পরিবেশনা ছিল দারুন উপভোগ্য।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আন্তর্জাতিক ও দেশসেরা জাদু শিল্পী রাজিব বসাকের নজরকাড়া ম্যাজিক শো ও পাপেট শো। উপস্থিত অতিথি ও অভিভাবক অভিভাবিকাগন উক্ত আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
খুলশী চাইল্ড গ্রামার কে, জি স্কুলের ক্লাস পার্টি' ২০২৫ সম্পন্ন