৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডা. রবিউল হোছাইনের ছেলে রিয়াজ হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 
গতরাত সাড়ে ১০ টা নাগাদ  পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ। 
গতকাল দুপুরে রিয়াজ হোসেনকে পুলিশ আদালতে প্রেরণ করে। 
দীর্ঘ শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 
উল্লেখ্য ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডা. রবিউল হোসেন, পুত্র রিয়াজ হোসেন, মোহাম্মদ মোস্তাফিজ, জাহাঙ্গীর আলম খান এবং ডা. কিউ এম ওহিদুল আলমকে আসামী করে খুলশী থানায় মামলা রেকর্ড করা হয়। আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ রিয়াজ হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।