চসিক ০১ নং ওয়ার্ড্ দক্ষিণ পাহাড়তলীর অন্তর্ভূক্ত রসুলপুর বা নাচোনিখোলা। এলাকা টি হচ্ছে ভাটিয়ারী -বড়দীঘির পাড় লিংক রোড এ ৪ নাম্বার এর উত্তর দিকে, এলাকাবাসী দীর্ঘদিন হতে বিদ্যুৎ এর জন্য সকল জনপ্রতিনিধির নিকট দাবী জানিয়ে আসছিল, সকলেই শুধু প্রতিশ্রুতি দিয়েছেন বাস্তবায়ন করেননি। প্রযুক্তির উন্নয়নে চসিক যখন চট্টগ্রাম মহানগরে সিসিটিভি ক্যামের যুক্ত লাইট স্থাপনের প্রকল্প হাতে নিচ্ছে, টিক তখন রসুলপুর গ্রামের প্রজন্ম হারিকেন জ্বালিয়ে ধুকে ধুকে আগানোর চেষ্টা করছে । ওদের উন্নয়ন বঞ্চিত হওয়ার দায় বিপিডিবি যেমন এড়াতে পারে না , তেমনি রাজ্ঞীনীবিদরাও এড়াতে পারেনা। এলাকাবাসী সকালের চট্টগ্রাম কে অভিযোগ করেন জাতীয় ও সিটি কর্পোরেশন নিবার্চনের আগে জনপ্রতিনিধিরা আসেন, বিদ্যুৎ এর প্রতিশ্রতি দিয়ে যান,কিন্তু নির্বাচিত হলে আর খবর রাখেন না । এলাকাবাসী অনেক কষ্টের সাথে প্রতিবেদককে জানান আমরা গরিব খেটে খাওয়া মানুষ ,তারপরে ও আমরা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র ফৌজদারহাট ও হাটহাজারীতে আবেদন করেছিলাম, কিন্তু সামর্থ নেই বলে ওদের ঘুম ভাঙাতে পারি নাই । সন্ধ্যার পর ২৫০ /৩০০ পরিবারের এলাকাটিতে ভুতুড়ে পরিবেশ সৃস্টি হয় ,ছাত্র ছাত্রীদের পড়াশুনায় ব্যাঘাত হয়,এখানকার মানুষ বিনোদন,আধুনিক প্রযুক্তি ,মোবাইল সবকিছু থেকে বঞ্চিত ,এই যেন সত্তর দশকের কোনো জনপদ, যার ফলশ্রুতিতে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার,। আমাদের প্রতিবেদক এলাকাটি পরিদর্শন করে জানতে পেরেছেন রসুলপুর থেকে ৩০০ /৪০০ ফুট দূরত্বে আকবর শাহ মাজারে বিদ্যুৎ বিতরণ কেন্দ্র হাটহাজারীর 'সংযোগ' আছে, যার কারণে খুব সহজে অত্র এলাকায় বিদ্যৎ কানেকশন দেয়ার যথেষ্ট সুযোগ বিদ্যমান ,তাহলে কোন অজানা কারণে রসুলপুরে বিদ্যুৎ সুবিধা দেয়া হচ্ছে না, এলাকাবাসী বিদ্যুৎ সংশ্লিষ্ট কতৃপক্ষএর জরুরি হস্তক্ষেপ কামনা করছে ।
দেশ স্বাধীনের ৫৪ বছর পরেও বিদ্যুৎ পৌঁছায়নি চসিক ১ নং ওয়ার্ডের রসুলপুরে
দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা, এটি জনগণের সাথে প্রহসন ছাড়া আর কিছু না