পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য শিক্ষা দেয়। এই মাসে ইফতার মাহফিলের মাধ্যমে মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম এডিটরস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আজ ১৪ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ওসমান গনি মনসুর, চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ,        দৈনিক নয়া বাংলা সম্পাদক এনায়েতুল্লাহ হিরু। ইফতার  ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি আলী হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডিটরস ক্লাবের সম্পাদক জিয়াউল হক জিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা, মানবিকতা ও নৈতিকতার শিক্ষা দেয়। সাংবাদিক সমাজ যদি সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দায়িত্ব পালন করে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তারা রমজানের এই পবিত্র সময়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন, সম্পাদক আব্দুল হাই , সম্পাদক মোহাম্মদ আইয়ুব,সম্পাদক মোহাম্মদ আরিফ,সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী , সম্পাদক সুজিত কুমার দাশ,  সম্পাদক এবিএম মুজাহিদুল ইসলাম, সম্পাদক মোঃ হাবিবুর রহমান,সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সম্পাদক আশীষ চন্দ্র নন্দী,সম্পাদক এম এ কাইয়ুম,সম্পাদক মোঃ মহিউদ্দিন চৌধুরী,সম্পাদক মো. ইমরান,সম্পাদক মো. মুসা খান, সম্পাদক মো. শফিউল আলম, সম্পাদক আবদুল নাছের,সম্পাদক মহিউদ্দিন , সম্পাদক মোঃ হারুনুর রশিদ সম্পাদক আবু শাহিদ, সম্পাদক কমল চক্রবর্তী, সম্পাদক নুরুল আফসার, সম্পাদক হারাধন চৌধুরী।

ইফতার ও দোয়া মাহফিলে সর্বসম্মতিক্রমে স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা, একুশে প্রদকপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে।