চট্টগ্রামের কর্ণফুলীতে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তৈয়ব নামের এক পাওনা'দারের কিল ঘুষিতে দিদারুল আলম (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তৈয়বকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,নিহত দিদারুল আলমের বাড়ি পটিয়া উপজেলার চাপড়া ৬নং ওয়ার্ড মোহাম্মদ নগর চান মিয়া হাজ্বীর বাড়ির মৃ আহমেদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।