টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের শিকলবাহার ২ নং ইউনিয়নের আহছানিয়া পাড়ায় একটি দেয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে অবস্থিত একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে সেখানে থাকা এক নারী ও তিন শিশুর ওপর। এতে তারা গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান।
অন্যদিকে আহত তিন শিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও অবহেলার কারণে দেয়ালটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। যথাযথ ব্যবস্থা নিলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলেও তারা মনে করেন।
শিকলবাহায় টানা বৃষ্টিতে দেওয়াল ধসে তিন জন আহত, একজন নিহত
জলাবদ্ধতায় ঝুঁকিপূর্ণ অবস্থা দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া