- ময়লা-দুর্গন্ধ, খাবারে তেলাপোকা, মধুবন মিষ্টি কারখানাকে জরিমানা
- ঘর ভরা মিষ্টি। কিন্তু ময়লা আর দুর্গন্ধে ভরা চারপাশ। খাবারে তেলাপোকা, কর্মীরা গ্ল্যাভস ছাড়াই বানাচ্ছেন মিষ্টি, উৎপাদনের তারিখ বা মেয়াদও লেখা নেই প্যাকেটে। চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদে মধুবন ফুড ইন্ডাস্ট্রির এমন চিত্র দেখে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
- ৩ এপ্রিল দুপুরে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
- তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের সত্যতা মেলায় প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে।
- জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ময়লা-দুর্গন্ধ, খাবারে তেলাপোকা, মধুবন মিষ্টি কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা