1. ভারতের সাথে ফারাক্কা চুক্তির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে সরকার যেমন দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনি অতি দ্রুত ফারাক্কা চুক্তির পরিকল্পনা করছে সরকার।
  2. শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
  3. প্রতিমন্ত্রী বলেন, দেশের অভিন্ন নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাসের মাধ্যমে সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
  4. তিনি বলেন, ফারাক্কা বাঁধসহ অভিন্ন নদীগুলোর বিষয়ে চুক্তি ও সমাধানের জন্য পর্যায়ক্রমে কাজ চলছে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।
  5. তিনি আরও বলেন, এই নদীমাতৃক বাংলাদেশকে যদি আগামী দিনে বাঁচাতে হয়, তাহলে এই নদী-খাল-জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করতে হবে। এই নদীগুলোর প্রবাহ ধরে রাখা না গেলে, অদূর ভবিষ্যতে বাংলাদেশ মরুভূমি হয়ে যেতে পারে। এই এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
  6.  
  7. প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ৫৪টি নদী ভারতের সঙ্গে এবং তিনটি নদী মিয়ানমারের সঙ্গে যুক্ত। পদ্মা ব্যারেজ নির্মিত হলে দক্ষিণাঞ্চলের ২৪টি জেলা ও ১৬৩টি উপজেলায় নদীর প্রবাহ সচল রাখতে সুবিধা হবে। 
  8. অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আশুতোষ বর্মন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বেংহারি ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেলন হকসহ অন্যারা উপস্থিত ছিলেন।