- ফেরিতে বাস চলাচলের ক্ষেত্রে যাত্রী ও চালকদের কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এখন থেকে ফেরিতে বাস ওঠানামার আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নামাতে হবে।
- রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় সংস্থাটি।
- নির্দেশনায় বলা হয়, বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহন চালকদের জানানো যাচ্ছে, ফেরিঘাটে বাস পৌঁছানোর পর যাত্রীরা অবশ্যই বাস থেকে নেমে ফেরিতে উঠবেন। একইভাবে ঘাটে পৌঁছানোর পর ফেরি থেকে গাড়ি নামানোর পর যাত্রীরা বাসে উঠবেন।
- বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পন্টুন ও ফেরির কিনারায় যাত্রীদের কেউই দাঁড়াতে বা বসে থাকতে পারবেন না।
- বিআইডব্লিউটিসি বলেছে, এর ব্যত্যয় হলে প্রয়োজনে বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুম (০১৪০৪৪৪৩৭০৭, ০১৮১৮৪৯৪৩৫০ অথবা ০২২৩৩৬২৭৭৯) বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে।
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে যাত্রীদের