1. রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অদুদ স্মৃতি সংঘের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক এবং প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে এক প্রস্তুতি সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
  2. সংগঠনের সভাপতি কাজী মুহাম্মদ মনসুর মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, আয়োজনের সফল বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
  3. সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য সেকান্দর আলম চৌধূরী ও কাজী মাহাবুবুল আলম। এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন সহ-সভাপতি জামশেদুর আলম চৌধুরী ও মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন সভাপতি কাজী মাঈনুদ্দিন ও জানে আলম চৌধুরী, উপদেষ্টা ও আহ্বায়ক মুহাম্মদ আলী সিকদার, প্রাক্তন আহ্বায়ক ও সভাপতি মনিরুল হক চৌধুরী বাবু, এবং সাবেক ক্রীড়া সম্পাদক মো. শাহাজাহান সিকদার।
  4. বক্তারা সংগঠনের দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের প্রশংসা করে আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন।
  5. প্রেস বিজ্ঞপ্তি।