- রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অদুদ স্মৃতি সংঘের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক এবং প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে এক প্রস্তুতি সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
- সংগঠনের সভাপতি কাজী মুহাম্মদ মনসুর মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, আয়োজনের সফল বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
- সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য সেকান্দর আলম চৌধূরী ও কাজী মাহাবুবুল আলম। এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন সহ-সভাপতি জামশেদুর আলম চৌধুরী ও মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন সভাপতি কাজী মাঈনুদ্দিন ও জানে আলম চৌধুরী, উপদেষ্টা ও আহ্বায়ক মুহাম্মদ আলী সিকদার, প্রাক্তন আহ্বায়ক ও সভাপতি মনিরুল হক চৌধুরী বাবু, এবং সাবেক ক্রীড়া সম্পাদক মো. শাহাজাহান সিকদার।
- বক্তারা সংগঠনের দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের প্রশংসা করে আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন।
- প্রেস বিজ্ঞপ্তি।
অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত