1. লায়ন্স সেবাবর্ষ ২০২৬- ২০২৭ এর প্রথম দিনে নগরীর তাহসীনুল কোরআন মাদরাসায় এতিম শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরন করা হয়।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫- বি৪ বাংলাদেশের ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পি,এম,জে,এফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি,এল,টি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ  মুছা এম,জে,এফ,রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন তারেক কামাল, লায়ন মোঃ  হুমায়ুন কবির, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির হিমু, লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার প্রেসিডেন্ট লায়ন সাহাদাত হোসেন, সেক্রেটারি লায়ন সাজ্জাদ মাহমুদ রাসেল, ট্টেজারার লায়ন জাহেদুল আজিম পাভেল, লায়ন সমিপ দে, লায়ন গোলাম  কিবরিয়া টিপু, লায়ন হামিদুর রহমান প্রমুখ।