1. ভিসা দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ৮ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ‘ভিসা গাইড’ ও ‘জাস্ট থট এডুকেশন’ এজেন্সির চার আসামির ওপর হামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
  2. বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে চার আসামির রিমান্ড মঞ্জুর করেন।
  3. শুনানি শেষে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়ার সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ওপর হামলা চালান। পরে হাজতখানার ভেতরে নেওয়ার পরও দুই দফায় হাজতখানার দুটি গেটের সামনে হামলার ঘটনা ঘটে, যা আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি করে।
  4. আইনজীবীদের ভাষ্য, ঢাকা সিএমএম কোর্টের ইতিহাসে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত বিরল, এমনকি নজিরবিহীন। ঘটনাটি আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।