1. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় রেফারী হিসেবে দায়িত্ব পালন এবং খেলোয়াড় হিসেবে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ কনস্টেবল মোঃ জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী ।
  2. মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২য় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ)-২০২৬-এ গত ০১-০৮ জুন ২০২৬ পর্যন্ত রেফারী হিসেবে দায়িত্ব পালন করে তিনি সনদ অর্জন করেন। এছাড়া, ভারতের রাঁচি, ঝাড়খণ্ডে অনুষ্ঠিত ২য় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২৬-এ গত ১৪-২৫ জুন ২০২৬ পর্যন্ত খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করে ২য় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।
  3. বর্তমানে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে কর্মরত কনস্টেবল মোঃ জাকির হোসেন জনির এ আন্তর্জাতিক অর্জন বাংলাদেশ পুলিশ তথা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জন্য গৌরবের। তাঁর এই অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার তাঁকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।