- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনির সঙ্গে সদরঘাট থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের কোলাকুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
- ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা যায়, ২৪ জুলাই বিকেল ৩টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ নেতা হায়দার আলী রনির সঙ্গে কোলাকুলি করেন ওসি মুহাম্মদ শরীফ।
- এ সময় চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ রাজা, খোয়াজনগর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হাসমতসহ আওয়ামী লীগের একাধিক নেতাকেও সেখানে দেখা যায়।
- হায়দার আলী রনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এবার সেই ওসি শরীফের সঙ্গে আ. লীগ নেতার কোলাকুলি, ভিডিও ভাইরাল